সংবাদ

শার্শায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

শার্শায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি: সংবাদ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসাদুল ইসলাম বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ২০২৪ সালের অক্টোবরে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতা মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসাদুল ইসলাম বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ২০২৪ সালের অক্টোবরে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতা মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত