নরসিংদীর মনোহরদীতে মাদক সেবন ও কেনাবেচা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। গত তিন মাসে এলাকাটিতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৩টি মামলা করা হয়েছে। একই সময়ে ৬৫ জনকে গ্রেপ্তার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২টি মামলায় ২২ জন অপরাধীকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে জুনে ৯ জন, জুলাইয়ে ৯ জন এবং আগস্টে ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মনোহরদী থানায় ৪৫টি নিয়মিত মামলা রুজু করে মোট ৬৫ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মনোহরদী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে যেখানেই মাদকের সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন