সংবাদ

চামড়া শিল্পে ইতালীয় বিনিয়োগ আকর্ষণে বাণিজ্যমন্ত্রীর ইতালি সফরের প্রস্তুতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম

চামড়া শিল্পে ইতালীয় বিনিয়োগ আকর্ষণে বাণিজ্যমন্ত্রীর ইতালি সফরের প্রস্তুতি

দেশের সম্ভাবনাময় চামড়া খাতকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও ইতালীয় বিনিয়োগ আকর্ষণে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের আসন্ন ইতালি সফর ঘিরে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এই সৌজন্য সাক্ষাত ও বৈঠকে মিলিত হন। উক্ত সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও উপস্থিত ছিলেন।
​বৈঠককালে বাণিজ্যমন্ত্রীর সফরকে ফলপ্রসূ করতে ইতালির রাষ্ট্রদূত একটি বিশেষ রূপরেখা পেশ করেন। তিনি ইতালির মিলানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময়, বিশ্বখ্যাত চামড়া উৎপাদন কেন্দ্র ফ্লোরেন্সের টাসকানি অঞ্চল পরিদর্শন এবং রাজধানী রোমে সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দেন।
রাষ্ট্রদূতের মতে, এই ধরনের উদ্যোগ ইউরোপের বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্যের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি ইতালীয় বিনিয়োগকারীদের সাথে সরাসরি যোগাযোগের পথ সুগম করবে।
​আসন্ন সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, "ইতালি সফরের প্রধান উদ্দেশ্যই হবে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, আমাদের শিল্পে আধুনিক প্রযুক্তির প্রবাহ বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদারিত্ব সম্প্রসারণ করা।"
​আলোচনায় চামড়া খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক মান সনদ অর্জন এবং সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের বিষয়টি গুরুত্ব পায়।
সাভারের সার্বিক পরিবেশের মান বাড়াতে বড় কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য শোধনাগার তৈরিতে উৎসাহিত করার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ছোট কারখানাগুলোর জন্য কেন্দ্রীয় শোধনাগার কার্যকর রাখা ও বর্জ্য পুনর্ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
এছাড়া বাংলাদেশে ‘ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নিবন্ধন জোরদার করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চামড়া শিল্পে ইতালীয় বিনিয়োগ আকর্ষণে বাণিজ্যমন্ত্রীর ইতালি সফরের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের সম্ভাবনাময় চামড়া খাতকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও ইতালীয় বিনিয়োগ আকর্ষণে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের আসন্ন ইতালি সফর ঘিরে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এই সৌজন্য সাক্ষাত ও বৈঠকে মিলিত হন। উক্ত সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও উপস্থিত ছিলেন।
​বৈঠককালে বাণিজ্যমন্ত্রীর সফরকে ফলপ্রসূ করতে ইতালির রাষ্ট্রদূত একটি বিশেষ রূপরেখা পেশ করেন। তিনি ইতালির মিলানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময়, বিশ্বখ্যাত চামড়া উৎপাদন কেন্দ্র ফ্লোরেন্সের টাসকানি অঞ্চল পরিদর্শন এবং রাজধানী রোমে সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দেন।
রাষ্ট্রদূতের মতে, এই ধরনের উদ্যোগ ইউরোপের বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্যের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি ইতালীয় বিনিয়োগকারীদের সাথে সরাসরি যোগাযোগের পথ সুগম করবে।
​আসন্ন সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, "ইতালি সফরের প্রধান উদ্দেশ্যই হবে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, আমাদের শিল্পে আধুনিক প্রযুক্তির প্রবাহ বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদারিত্ব সম্প্রসারণ করা।"
​আলোচনায় চামড়া খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক মান সনদ অর্জন এবং সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের বিষয়টি গুরুত্ব পায়।
সাভারের সার্বিক পরিবেশের মান বাড়াতে বড় কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য শোধনাগার তৈরিতে উৎসাহিত করার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ছোট কারখানাগুলোর জন্য কেন্দ্রীয় শোধনাগার কার্যকর রাখা ও বর্জ্য পুনর্ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
এছাড়া বাংলাদেশে ‘ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নিবন্ধন জোরদার করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত