সংবাদ

ঢাকায় কমছেই না বায়ুদূষণের মাত্রা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম

ঢাকায় কমছেই না বায়ুদূষণের মাত্রা

রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ বুধবার (৭ এপ্রিল) বিশ্বে বায়ুদূষণের তালিকায় দশম অবস্থানে রয়েছে শহরটি। এমনটাই জানিয়েছে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)।

একিউআই সূচক অনুযায়ী, আজ ১৯৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয়, ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা ও ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।  

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ঢাকায় কমছেই না বায়ুদূষণের মাত্রা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ বুধবার (৭ এপ্রিল) বিশ্বে বায়ুদূষণের তালিকায় দশম অবস্থানে রয়েছে শহরটি। এমনটাই জানিয়েছে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)।

একিউআই সূচক অনুযায়ী, আজ ১৯৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয়, ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা ও ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত