সংবাদ

বরিশালে আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কাজ তদারকিতে বিশেষ সভা

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

বরিশালে আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কাজ তদারকিতে বিশেষ সভা
বরিশালে আইনশৃঙ্খলা তদারকিতে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক। ছবি : সংবাদ

বরিশালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং চলমান উন্নয়নমূলক কাজের তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘জেলার সার্বিক উন্নয়নে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে জনকল্যাণমূলক সব কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যেন অনিয়ম না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বরিশালের কোথাও এসব অপরাধ বরদাশত করা হবে না

বিশেষ এই পর্যালোচনা সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কাজ তদারকিতে বিশেষ সভা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত