সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে
ছবি : সংবাদ

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ প্রিন্স ও তার পরিবারের সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১ নভেম্বর) দুপুরে তাদের সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। আদালত অপ্রাপ্তবয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথা ছাড়া বাকি আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন–সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকা এবং বর্তমানে নতুনপাড়ার বাসিন্দা দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, তার ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল, স্ত্রী শাম্মী আক্তার পলি ও মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা। এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরী, ছাতকের জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জের তাকরিব রহমান তানহির, দিরাইয়ের ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের রানা এবং জামালগঞ্জ উপজেলার রজয় কর। মামলাটিতে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট

এর আগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা প্রিন্সকে আটক করে থানায় নিয়ে আসে সদর থানা-পুলিশ। থানায় আনার পর তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়। ওই সময় প্রিন্সের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছিল।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সিলেটে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রিন্সের পরিবারের সদস্য ও সঙ্গীরা পুলিশের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে একটি পৃথক ‘পুলিশ অ্যাসল্ট’ মামলাও দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত