সংবাদ

কাঁচাবাজারে কেনাকাটা করতে গিয়ে জাল টাকাসহ নারী আটক


জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

কাঁচাবাজারে কেনাকাটা করতে গিয়ে জাল টাকাসহ নারী আটক
ছবি : সংগৃহীত

ভোলার একটি কাঁচাবাজারে কেনাকাটা করার সময় জাল নোটসহ শাহানাজ নামের এক নারীকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (১ নভেম্বর) কাঁচাবাজারে বাজার করার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে প্রায় ৭ হাজার টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী কাঁচাবাজারে বিভিন্ন দোকানে কেনাকাটা করার সময় জাল টাকা দিয়ে লেনদেনের চেষ্টা করেন। ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে আটক করেন এবং তল্লাশি চালিয়ে জাল নোটগুলো উদ্ধার করেন। পরে বিষয়টি ভোলা সদর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহানাজ দাবি করেছেন, জব্দ করা এই জাল টাকাগুলো তিনি তার স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছিলেন।

এ বিষয়ে ভোলা সদর থানা-পুলিশ জানায়, আটক নারীকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ জাল নোট তৈরি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬


কাঁচাবাজারে কেনাকাটা করতে গিয়ে জাল টাকাসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ভোলার একটি কাঁচাবাজারে কেনাকাটা করার সময় জাল নোটসহ শাহানাজ নামের এক নারীকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (১ নভেম্বর) কাঁচাবাজারে বাজার করার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে প্রায় ৭ হাজার টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী কাঁচাবাজারে বিভিন্ন দোকানে কেনাকাটা করার সময় জাল টাকা দিয়ে লেনদেনের চেষ্টা করেন। ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে আটক করেন এবং তল্লাশি চালিয়ে জাল নোটগুলো উদ্ধার করেন। পরে বিষয়টি ভোলা সদর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহানাজ দাবি করেছেন, জব্দ করা এই জাল টাকাগুলো তিনি তার স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছিলেন।

এ বিষয়ে ভোলা সদর থানা-পুলিশ জানায়, আটক নারীকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ জাল নোট তৈরি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত