সংবাদ

মহাসড়কে নিমিষেই শেষ ১৮ বছরের তরুণের স্বপ্ন

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

মহাসড়কে নিমিষেই শেষ ১৮ বছরের তরুণের স্বপ্ন
ছবি : সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার উত্তর হিজলতলী এলাকার আশুকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সামিউল আল আরাফাত (১৮)। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদালত পাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন সামিউল। পথিমধ্যে মহাসড়কের উত্তর হিজলতলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ঢাকাগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে নিমিষেই শেষ ১৮ বছরের তরুণের স্বপ্ন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার উত্তর হিজলতলী এলাকার আশুকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সামিউল আল আরাফাত (১৮)। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদালত পাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন সামিউল। পথিমধ্যে মহাসড়কের উত্তর হিজলতলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ঢাকাগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত