সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে ঢুকে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির অধীন আদানি গুরগুরিয়া খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা ও আড়াই মণ মাছ জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আবদুস সালাম (৩৫), কদম আলী (৪০), জহুরুল হক সরদার (৪৫), আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।
বন বিভাগ সূত্র জানায়, নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় একদল জেলে মাছ ধরছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যালারচর টহল ফাঁড়ির কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা সকালে আদানি গুরগুরিয়া খালে অভিযান চালান। অভিযানে ওই পাঁচ জেলেকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের ব্যবহৃত দুটি নৌকা ও আহরিত বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্যে অবৈধ অনুপ্রবেশ ও বিষ বা জাল দিয়ে মাছ ধরা বন্ধে বনরক্ষীদের সার্বক্ষণিক কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন