সংবাদ

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের অনুমোদন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের অনুমোদন

দেশের খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়া এবং ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই বড় সুখবরটি জানান। ধানমন্ডি ক্রিকেট মাঠ ও ধানমন্ডি মাঠের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, "জেলা পর্যায়ে আমাদের ক্রীড়া অফিসার আছে। আপনারা সবাই জানেন। কিন্তু উপজেলা পর্যায়ে কোনো ক্রীড়া অফিসার নেই, কোনো অবকাঠামোও নেই। আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের নির্বাচনি ইশতেহার ছিল উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসারের পদ সৃজন করা। গতকাল অর্থ বিভাগ থেকে ৪৯৫টি উপজেলার উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনের জন্য অনুমোদন হয়ে গেছে।"

তিনি আরও যোগ করেন, "এসব কার্যক্রমের ফল পেতে সময় লাগবে। আমি তো মাত্র ছয় মাসের গল্প বলছি আপনাদের। এটা দুই বছর, তিন বছর, পাঁচ বছর পরে যাক, তখন আসল চিত্রটা কিন্তু আপনাদের সামনেই তৈরি হবে। আমাদের সময় দেন।"

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ১০টি ইভেন্টে দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে প্রায় ১৫ লাখ অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।

রামপুরায় মাঠ দখলের ঘটনা প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "খেলার মাঠের বিষয়ে কোনো ছাড় নেই। খেলার মাঠ থাকবে, বাচ্চারা খেলবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই।"

এছাড়া ১৩টি সিটি করপোরেশনসহ প্রতিটি জেলা ও ওয়ার্ড পর্যায়ে ফুটসাল গ্রাউন্ড তৈরি করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি এবং দীর্ঘমেয়াদি জীবন-জীবিকা নিশ্চিত করতে বাজেটে নতুন করে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের অনুমোদন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত