সংবাদ

চট্টগ্রাম বন্দরে চীনের ৩ যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

চট্টগ্রাম বন্দরে চীনের ৩ যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা
ছবি : সংবাদ

বন্ধুত্বের বার্তা নিয়ে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে চীনের নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘হাং সান’, ‘দা সিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরের সাইলো জেটিতে নোঙর করে। সফরসূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চিরায়ত নৌ-ঐতিহ্য অনুযায়ী সফরকারী জাহাজগুলোকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে সংস্থাটির চিফ স্টাফ অফিসার বিদেশি কর্মকর্তা ও নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী সুর পরিবেশন করে।

স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে চীনের নৌযানগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ সেগুলোকে অভ্যর্থনা জানায় এবং এসকর্ট করে নিরাপদে বন্দরে নিয়ে আসে।

সফরকালে জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে সফরকারী দলের সদস্য ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিসহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা যুদ্ধজাহাজগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে চীনের ৩ যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বন্ধুত্বের বার্তা নিয়ে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে চীনের নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘হাং সান’, ‘দা সিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরের সাইলো জেটিতে নোঙর করে। সফরসূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চিরায়ত নৌ-ঐতিহ্য অনুযায়ী সফরকারী জাহাজগুলোকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে সংস্থাটির চিফ স্টাফ অফিসার বিদেশি কর্মকর্তা ও নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী সুর পরিবেশন করে।

স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে চীনের নৌযানগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ সেগুলোকে অভ্যর্থনা জানায় এবং এসকর্ট করে নিরাপদে বন্দরে নিয়ে আসে।

সফরকালে জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে সফরকারী দলের সদস্য ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিসহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা যুদ্ধজাহাজগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত