সংবাদ

ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাইকার নিহত

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাইকার নিহত
খালিদ হাসান সানি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের সময় পাশ দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে খালিদ হাসান সানি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান সানি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ‘পোলার আইসক্রিম’-এর বাকুয়া এরিয়া অফিসে বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মহাসড়কের বাকুয়া এলাকায় একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় খালিদ হাসান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাইকার নিহত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের সময় পাশ দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে খালিদ হাসান সানি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান সানি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ‘পোলার আইসক্রিম’-এর বাকুয়া এরিয়া অফিসে বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মহাসড়কের বাকুয়া এলাকায় একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় খালিদ হাসান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত