নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে উপজেলার রসকানাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাফসান ওই গ্রামের মুত্তাকিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের রান্নাঘরে মা ও দাদির পাশে খেলা করছিল রাফসান। হঠাৎ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে গ্রামবাসী বাড়ির সামনের পুকুরে নেমে তল্লাশি চালান এবং পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন।
পরে স্বজনেরা দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন