সংবাদ

ডেঙ্গুর কাছে হার মানল ৫ বছরের মুনিরা

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

ডেঙ্গুর কাছে হার মানল ৫ বছরের মুনিরা
সিরাজুল মুনিরা

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল মুনিরা (৫) নামের এক শিশু শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ গ্রামের মো. নুরুন্নবীর ছোট মেয়ে এবং সীতাকুণ্ড উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ফুটফুটে অবুঝ এ শিশুর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিল মুনিরা। শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সীতাকুণ্ড পৌর সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এনএস১ (NS1) পরীক্ষা করা হলে তার ডেঙ্গু শনাক্ত হয়। ওই দিনই চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড মেড়িকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ও স্থানীয় বাসিন্দা মো. সেলিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাকে প্রাথমিক অক্সিজেন সাপোর্ট দিয়ে দ্রুত চমেকে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরিবারের কিছুটা দেরিতে চিকিৎসা শুরু করায় শিশুটিকে বাঁচানো গেল না।’

উল্লেখ্য, সীতাকুণ্ডে গত তিন মাস ধরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত মঙ্গলবারই উপজেলার ভাটিয়ারী মির্জানগর গ্রামে মো. রাফসান নামের এক যুবক ডেঙ্গুতে মারা যান। দুই দিনের মাথায় আবারও এক শিশুর মৃত্যুতে পুরো উপজেলায় ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, সীতাকুণ্ডে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে শিশু মুনিরার চমেক হাসপাতালে মৃত্যুর বিষয়টি তাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর কাছে হার মানল ৫ বছরের মুনিরা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত