সংবাদ

সোলার প্যানেল বসাতে ২ শতাংশ সুদে ঋণ চাইল দোকান মালিক সমিতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

সোলার প্যানেল বসাতে ২ শতাংশ সুদে ঋণ চাইল দোকান মালিক সমিতি

চলমান তীব্র বিদ্যুৎ সংকট মোকাবিলা করে ব্যবসা সচল রাখতে দেশের মার্কেট ও বিপণিবিতানে রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য মাত্র ২ শতাংশ সুদে বিশেষ ঋণ চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। পাঁচ থেকে সর্বোচ্চ সাত বছর মেয়াদে কিস্তিতে পরিশোধযোগ্য এই ঋণ সুবিধার দাবি জানিয়ে বলা হয়েছে, এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এই সংকট উত্তরণে বড় ভূমিকা রাখতে পারবেন।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই জোরালো দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি পেশ করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মনি তালুকদার এবং মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, দেশজুড়ে বিদ্যুৎ সংকটের কারণে সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী বর্তমানে রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। কিন্তু অনেক এলাকায় সন্ধ্যা থেকেই লোডশেডিং শুরু হওয়ায় ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন এবং বেচাকেনাও আশঙ্কাজনকভাবে কমে গেছে। এই কঠিন পরিস্থিতি উত্তরণে সমিতির তত্ত্বাবধানে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের এক যুগান্তকারী পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ইডকল ও পিডিবির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।

সমিতির পক্ষ থেকে বলা হয়, ইডকলের মাধ্যমে স্বল্প সুদে এই ঋণ প্রদান করা হলে সারা দেশের বাজারে খুব দ্রুত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি অতিরিক্ত বা অব্যবহৃত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে প্রতি ইউনিট ১০ দশমিক ৫ শতাংশ হারে পিডিবির কাছ থেকে মূল্য প্রাপ্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। এছাড়া সোলার প্যানেলের মান রক্ষায় বিএসটিআই সনদ বাধ্যতামূলক করা, নিম্নমানের প্যানেল ব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনা এবং স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্সের অধীনে এনে নিয়মিত সার্ভিসিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, আগামী ছয় মাসের মধ্যে যেসব মার্কেট সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ সংকট মোকাবিলা করবে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাত আটটায় দোকান বন্ধের বাধ্যবাধকতা প্রত্যাহার করতে হবে। লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরে নেতারা বলেন, কোনো এলাকায় লোডশেডিংয়ের আগে অন্তত একদিন পূর্বে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে এই দাবিগুলো বাস্তবায়ন করা হলে দেশের ব্যবসা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোলার প্যানেল বসাতে ২ শতাংশ সুদে ঋণ চাইল দোকান মালিক সমিতি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত