সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বিশাল অভিযান

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বিশাল অভিযান
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে শনিবার দিনভর ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, মুন্সীপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল নিজ নিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০টি ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৪ হাজার ৫৯০টি বিভিন্ন প্রকার ওষুধ, ৬৩০টি ইনজেকশন, ৩৬টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০টি ভায়াগ্রা ট্যাবলেট, ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩টি চায়না দুয়ারি জাল, ১২টি কসমেটিক্স সামগ্রী এবং ৪টি ভারতীয় থ্রি-পিস। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকা নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বিশাল অভিযান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত