সংবাদ

মহাসড়কে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

মহাসড়কে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
ছবি : সংবাদ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার তালুকদার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের পাশে বিকল হয়ে পড়া একটি ট্রাকের মেরামতের কাজ চলছিল। এ সময় ট্রাকের চালকসহ কয়েকজন পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢাকাগামী ‘আলিশা পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পাশের লোকজনকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় পরামানিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক আলিশা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে মহাসড়কে বিকল যানবাহন দাঁড় করিয়ে মেরামতের সময় পর্যাপ্ত সতর্কতামূলক লাল নিশান বা সংকেত ব্যবহার না করা এবং বাসের বেপরোয়া গতিকে এ দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত