পিরোজপুরের নেছারাবাদে 'শয়তানের নিঃশ্বাস' (স্কোপোলামিন) প্রয়োগ করে দুই শিশুকে অচেতন করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। বড় শিশুর উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে তারা। তবে চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না মডেল স্কুলের পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু দুটি হলো পঞ্চম শ্রেণির ছাত্রী মিমি (১২) এবং তার ১৬ মাস বয়সী চাচাতো ভাই আয়ান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাওয়াদাওয়া শেষে ১৬ মাসের ছোট ভাইকে কোলে নিয়ে বাড়ির বাইরের রাস্তায় বের হয় মিমি। এ সময় রাস্তার পাশে এক বৃদ্ধা নারীকে শুয়ে থাকতে দেখে কৌতূহলবশত সে এগিয়ে যায়। কাছে পৌঁছানোমাত্রই ওই নারী তার ব্যাগ থেকে একটি স্প্রে বের করে মিমির মুখে পুশ করেন। এতে সে আচ্ছন্ন হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বটতলায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অটোরিকশায় করে ইন্দেরহাটে নেওয়া হয়। একপর্যায়ে সচেতনতা ফিরে পেয়ে মিমি কৌশল অবলম্বন করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় কাছেই থাকা খালার বাসায় গিয়ে আশ্রয় নেয়।
ঘটনাটি ছড়িয়ে পড়লে বিন্না এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা রতন মাস্টার জানান, 'আল্লাহর অশেষ রহমতে বাচ্চা দুটি ফিরে এসেছে। তবে এটি অত্যন্ত উদ্বেগজনক।' সকল অভিভাবকদের সন্তানদের চলাফেরায় বাড়তি নজর রাখার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়েই পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে। শিশু পাচারকারী বা কোনো অপরাধী চক্র সক্রিয় রয়েছে কি না, তা তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও নেছারাবাদ অঞ্চলে 'শয়তানের নিঃশ্বাস' প্রয়োগ করে সাধারণ মানুষের টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ ছিল। এবার শিশুদের লক্ষ্য বানিয়ে অপহরণের চেষ্টার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নজরদারি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন