সংবাদ

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের
ছবি : সংবাদ

গৌরব, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দায়িত্ববোধের ছয় দশক (৬০ বছর) পূর্ণ করল চুয়াডাঙ্গা প্রেস ক্লাব। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রেসক্লাব প্রাঙ্গণ পরিণত হয় নবীন-প্রবীণ সাংবাদিকদের এক মিলনমেলায়। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, রাজধানী থেকে দূরে হলেও চুয়াডাঙ্গা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রেখেছে। বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরে তিনি বিখ্যাত আমেরিকান সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ও ব্রিটিশ প্রকাশক লর্ড উত্তরক্লিফের উক্তি উল্লেখ করে বলেন, 'যা কেউ গোপন রাখতে বা প্রকাশ না করতে চায়, সেটাই আসল সংবাদ; আর বাকি সব স্রেফ প্রচার।' সমাজে অপপ্রচার রোধে সত্য অনুসন্ধানের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা আনয়ন ও নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের আহ্বায়ক সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক কামরুল আরেফিন।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তির আনন্দ ভাগাভাগি করে নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত