চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়লা হাসান চৌধুরী লিমনের (৫৮) দাফন শেষে ঢাকা ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকার হামদর্দ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সাবেক প্যানেল মেয়র লিমনের জানাজা শেষ করে স্বজনেরা একটি প্রাইভেটকারে করে ঢাকায় ফিরছিলেন। প্রাইভেটকারটি গজারিয়া এলাকার হামদর্দ বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।
নিহতরা হলেন–সাবেক প্যানেল মেয়রের খালা শামীমা আক্তার চম্পা (৬০), তার স্বামী ব্যবসায়ী লিটন (৭০), মামী জানেমান বেগম বকুল (৬১) এবং প্রাইভেটকার চালক মো. সোহেল (৩৫)। এই দুর্ঘটনায় সাবেক প্যানেল মেয়রের অপর খালা বেবিসহ (৬২) দুজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও ভবেরচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীর ভাতিজা জুয়েল চৌধুরীর স্ত্রী ও সাবেক প্যানেল মেয়র লায়লা হাসান চৌধুরী লিমন বৃহস্পতিবার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার জানাজায় অংশ নিতে স্বজনেরা ঢাকা থেকে চাঁদপুরে এসেছিলেন। ফিরতি পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন