চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়া সম্পর্কের জেরে প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম শেখ রহমত উল্লাহ্, যিনি শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে তার দেবর শেখ রহমত উল্লাহর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি পরিবারে জানাজানি ও টানাটানি শুরু হলে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মরিয়মকে নিয়ে গা ঢাকা দেন রহমত উল্লাহ। ঘটনার পর থেকেই উভয়ের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
মরিয়মের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি বুঝতে পেরে প্রবাসে থাকা ইব্রাহিম খলিলকে জানানো হয়েছিল। এরই মধ্যে শনিবার রাতে তারা একযোগে উধাও হন।
রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও প্রবাসী ইব্রাহিম খলিলের দুই শিশুসন্তান ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহানকে (৬) নিয়ে পরিবার শাহরাস্তি থানায় আসে। এ সময় অবুঝ দুই সন্তানকে মায়ের খোঁজে থানা প্রাঙ্গণে আকুতি জানাতে দেখা যায়।
এ ঘটনায় প্রবাসীর বাবা হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার দাবি, শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন বধূ মরিয়ম।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন