সংবাদ

হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে প্রতিদিন নানা ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্ট আসায় ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে বিভিন্ন গ্রুপে অপ্রয়োজনীয় মিডিয়া বেশি এলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে স্টোরেজের পাশাপাশি মোবাইল ডাটাও খরচ করতে পারে।

তবে হোয়াটসঅ্যাপের কয়েকটি সেটিংস পরিবর্তন করেই এ সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়।

অটো ডাউনলোড বন্ধ করার নিয়ম

প্রথমে হোয়াটসঅ্যাপের Settings-এ যান। এরপর Storage and Data অপশনে প্রবেশ করে Media auto-download নির্বাচন করুন। এখানে মোবাইল ডাটা, ওয়াই-ফাই ও রোমিংয়ের জন্য কোন ধরনের মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে, তা নির্ধারণ করা যায়।

প্রয়োজনে সব ধরনের মিডিয়ার অটো ডাউনলোড বন্ধ করে দিতে পারেন। তখন প্রয়োজনীয় ছবি, ভিডিও বা ফাইল নিজে নির্বাচন করে ডাউনলোড করতে হবে।

গ্যালারিতে অপ্রয়োজনীয় ছবি ঠেকাবেন যেভাবে

কোনো নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ থেকে আসা মিডিয়া ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে দেখানোও বন্ধ করা যায়। এ জন্য সংশ্লিষ্ট চ্যাটের Media visibility সেটিংস ব্যবহার করতে হবে।

যেসব গ্রুপে নিয়মিত প্রচুর ছবি ও ভিডিও আসে, সেগুলোর ক্ষেত্রে এই সেটিংস বন্ধ রাখলে গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া জমা হওয়া কমবে।

এতে কী সুবিধা

অটো ডাউনলোড বন্ধ রাখলে প্রয়োজন ছাড়া ছবি, ভিডিও বা ফাইল ফোনে জমা হবে না। এতে স্টোরেজের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি অপ্রয়োজনীয় ডাটা খরচও কমানো সম্ভব। প্রয়োজনীয় ফাইল পরে নিজের প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি ডাউনলোড করা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হোয়াটসঅ্যাপে প্রতিদিন নানা ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্ট আসায় ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে বিভিন্ন গ্রুপে অপ্রয়োজনীয় মিডিয়া বেশি এলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে স্টোরেজের পাশাপাশি মোবাইল ডাটাও খরচ করতে পারে।

তবে হোয়াটসঅ্যাপের কয়েকটি সেটিংস পরিবর্তন করেই এ সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়।

অটো ডাউনলোড বন্ধ করার নিয়ম

প্রথমে হোয়াটসঅ্যাপের Settings-এ যান। এরপর Storage and Data অপশনে প্রবেশ করে Media auto-download নির্বাচন করুন। এখানে মোবাইল ডাটা, ওয়াই-ফাই ও রোমিংয়ের জন্য কোন ধরনের মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে, তা নির্ধারণ করা যায়।

প্রয়োজনে সব ধরনের মিডিয়ার অটো ডাউনলোড বন্ধ করে দিতে পারেন। তখন প্রয়োজনীয় ছবি, ভিডিও বা ফাইল নিজে নির্বাচন করে ডাউনলোড করতে হবে।

গ্যালারিতে অপ্রয়োজনীয় ছবি ঠেকাবেন যেভাবে

কোনো নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ থেকে আসা মিডিয়া ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে দেখানোও বন্ধ করা যায়। এ জন্য সংশ্লিষ্ট চ্যাটের Media visibility সেটিংস ব্যবহার করতে হবে।

যেসব গ্রুপে নিয়মিত প্রচুর ছবি ও ভিডিও আসে, সেগুলোর ক্ষেত্রে এই সেটিংস বন্ধ রাখলে গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া জমা হওয়া কমবে।

এতে কী সুবিধা

অটো ডাউনলোড বন্ধ রাখলে প্রয়োজন ছাড়া ছবি, ভিডিও বা ফাইল ফোনে জমা হবে না। এতে স্টোরেজের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি অপ্রয়োজনীয় ডাটা খরচও কমানো সম্ভব। প্রয়োজনীয় ফাইল পরে নিজের প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি ডাউনলোড করা যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত