বর্ষাকালে বৃষ্টিতে ভেজা, ভেজা হাতে ফোন ধরা কিংবা পকেটে থাকা অবস্থায় পানি লাগার ঘটনা অস্বাভাবিক নয়। এতে ফোনের চার্জিং পোর্টে আর্দ্রতা ঢুকতে পারে। এমন অবস্থায় দ্রুত চার্জারে সংযোগ দেওয়া বা পোর্টের ভেতর কিছু ঢুকিয়ে পরিষ্কার করার চেষ্টা করলে ক্ষতি হতে পারে।
পোর্টে পানি বা আর্দ্রতা থাকলে
বিদ্যুৎ সংযোগের
কারণে শর্ট সার্কিট এবং চার্জিং পোর্টের ক্ষতির আশঙ্কা থাকে। তাই ভিজে গেলে প্রথমে
ফোনটি নিরাপদে শুকানো জরুরি।
চার্জার খুলে ফোন শুকান
চার্জার লাগানো থাকলে সঙ্গে সঙ্গে
খুলে ফেলুন। ভেজা অবস্থায় নতুন করে চার্জ দেওয়ার চেষ্টা না করে সম্ভব হলে ফোনটি বন্ধ
রাখুন। এরপর চার্জিং পোর্টটি নিচের দিকে করে ধরুন। হালকা হাতে টোকা দেওয়া যেতে পারে,
তবে জোরে ঝাঁকানো উচিত নয়।
ফোনটি শুকনো ও বাতাস চলাচল করে
এমন জায়গায় রাখুন। ফ্যানের স্বাভাবিক বাতাস ব্যবহার করা যেতে পারে। তবে হেয়ার ড্রায়ার,
হিটার বা অন্য কোনো গরম বাতাস ব্যবহার করবেন না। অতিরিক্ত তাপে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ
ক্ষতিগ্রস্ত হতে পারে।
পোর্টে কিছু ঢোকাবেন না
পিন, সেফটিপিন, কাঠি বা তুলোর
মতো কোনো বস্তু দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করার চেষ্টা করবেন না। এতে ভেতরের কন্ট্যাক্ট
নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পানি শোষণের জন্য চাল, পাউডার বা অন্য কোনো উপাদান ব্যবহার
করাও ঠিক নয়।
অনেক আধুনিক ফোনে পোর্টে আর্দ্রতা
শনাক্ত হলে চার্জিং বন্ধ করে সতর্কবার্তা দেখানো হয়। এমন বার্তা এলে সেটি উপেক্ষা না
করে ফোন শুকানোর জন্য সময় দিতে হবে।
অন্য তরল ঢুকলেও সতর্কতা জরুরি
শুধু পানি নয়, চা, কফি, কোমল
পানীয় বা নোনতা পানিও ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। এসব তরল শুকিয়ে গেলেও কিছু উপাদান
পোর্ট বা ফোনের ভেতরে থেকে গিয়ে পরে ক্ষয় বা সার্কিটের সমস্যা তৈরি করতে পারে।
ফোন শুকানোর পরও চার্জ না নিলে,
বারবার আর্দ্রতার সতর্কবার্তা দেখালে বা ফোনের কার্যক্রমে অস্বাভাবিকতা দেখা দিলে নিজে
মেরামতের চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করা নিরাপদ। ভেজা অবস্থায়
সামান্য অসতর্কতাও ফোনের বড় ক্ষতির কারণ হতে পারে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন