সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জেরে গ্যাসের বড়ি (বিষাক্ত গ্যাস ট্যাবলেট) সেবন করে সাকিব হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাকিব হোসেন উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাকিব। তবে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় কিছুক্ষণ পরই তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে সাকিবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা বিষাক্ত গ্যাসের বড়ি সেবন করেন তিনি।
বিষপানের পর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিষপানে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন