মানিকগঞ্জের ঘিওরে শ্বশুরবাড়ি থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় জামাই মো. সামিউলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সামিউল শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামিউল নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ঘিওর উপজেলার পাটাইকোনা এলাকার ব্যবসায়ী আকবর আলী খান ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ফাঁকা বাড়ি পেয়ে সামিউল লকারের তালা ভেঙে স্ত্রীর মূল্যবান সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার ও চেকবই চুরি করে পালিয়ে যান।
এ ঘটনায় ৮ সেপ্টেম্বর ঘিওর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আকবর আলী। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর জানান, চুরি যাওয়া আলামত জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন