রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নূরপুর সড়কের মাত্র দুই হাজার ফিট অংশ বাদ দিয়ে সংস্কার কাজ শুরু করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের লোকোসেড ব্রিজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এএফএম শাহজাহান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন সম্রাট এবং দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ।
বক্তারা বলেন, এ সড়ক দিয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। দীর্ঘদিন বেহাল থাকা সড়কটির সংস্কারকাজ সম্প্রতি শুরু হলেও রহস্যজনকভাবে মাঝখান থেকে দুই হাজার ফিট বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া ওই অংশ দ্রুত সংস্কারের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন