সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া ১১৯ জন শিশুকে পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার মাধ্যমে সোমবার (২১ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন দেবহাটাকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপজেলার শিশুশ্রমে জড়িত ৮৭ জনের মধ্যে ৭৯ জন এবং ঝরে পড়া ৪০ জন শিশুকে পুনরায় স্কুলে ভর্তি করা হয়েছে। এসব শিশু ও তাদের পরিবারকে পুনর্বাসন সহায়তা দেওয়ার পাশাপাশি শিক্ষা অব্যাহত রাখতে নজরদারি নিশ্চিত করা হচ্ছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন