সংবাদ

নৈতিক স্খলনের অভিযোগে এনসিপি নেতার পদ স্থগিত

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

 নৈতিক স্খলনের অভিযোগে এনসিপি নেতার পদ স্থগিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহ। ছবি : সংবাদ

নৈতিক স্খলনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর দলের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা এনসিপির দপ্তর সম্পাদক অধ্যাপক মো. মোরাজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমান উল্লাহ পাটোয়ারীর নির্দেশে তাৎক্ষণিকভাবে তার পদ স্থগিত করা হলো। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগটি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে শেখ রহমত উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নৈতিক স্খলনের অভিযোগে এনসিপি নেতার পদ স্থগিত

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নৈতিক স্খলনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর দলের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা এনসিপির দপ্তর সম্পাদক অধ্যাপক মো. মোরাজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমান উল্লাহ পাটোয়ারীর নির্দেশে তাৎক্ষণিকভাবে তার পদ স্থগিত করা হলো। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগটি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে শেখ রহমত উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত