টাঙ্গাইলের সখিপুরে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিসকে (৩৫) গ্রেপ্তার করেছে সখিপুর থানা-পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিস ওই এলাকার মো. নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিশেষ ‘ডেভিল’ অভিযানের আওতায় আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন