সংবাদ

বাসাবাড়ির ছাদে সোলার বসালেই আয়ের সুযোগ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

বাসাবাড়ির ছাদে সোলার বসালেই আয়ের সুযোগ
প্রতীকী ছবি

ফেনীতে সৌরবিদ্যুৎভিত্তিক সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উদ্যোগে শহরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিডিবির নোয়াখালী সার্কেলের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছানা উল্লাহ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ফেনী আদালতের পাবলিক প্রসিউকিউটর (পিপি) আইনজীবী মেজবাহ উদ্দীন খাঁন এবং ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হারুন উর রশিদ।

সভায় বক্তারা বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ (সোলার) সিস্টেম স্থাপনের সুফল ও আর্থিক সম্ভাবনার বিষয়টি বিশদে তুলে ধরে। সভায় জানানো হয়, নিজেদের ছাদের খালি জায়গায় সৌরপ্যানেল বসিয়ে গ্রাহকেরা প্রথমে নিজেদের বিদ্যুতের চাহিদা মেটাতে পারবেন। ব্যবহারের পর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে অর্থ আয়ের সুযোগ রয়েছে। গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা। এই বাবদ অর্জিত অর্থ প্রতি তিন মাস পরপর সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।

আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ সিস্টেম চালু করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করতে পারলে গ্রাহকেরা ২০৩০ সাল পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাবেন।

সভায় আরও জানানো হয়, সোলার প্যানেলের সঙ্গে ব্যাটারি ব্যবহার করলে বিদ্যুৎ বিভ্রাটের সময়েও ব্যাকআপ সুবিধা মিলবে। ইচ্ছুক গ্রাহকদের তালিকাভুক্ত সৌরবিদ্যুৎ কোম্পানি নির্বাচন করে তাদের মাধ্যমে ছাদে সৌরপ্যানেল ও ব্যাটারি স্থাপন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার পরমর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় শহরের বিভিন্ন বিপণিবিতান ও শপিং মলের মালিক, ব্যবসায়ী নেতাসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাসাবাড়ির ছাদে সোলার বসালেই আয়ের সুযোগ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত