সংবাদ

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর
ছবি : সংগৃহীত

দূষিত বায়ুর তালিকা থেকে ঢাকার নাম যেন সরছেই না। আজও এর ব্যতিক্রম নয়। বুধবার (১১ মার্চ) আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বায়ু দূষনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২১৩।

এছাড়া, বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৯৭, চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৮৮, পঞ্চম স্থানে রয়েছে সেনেগালের ডাকার, স্কোর ১৮১।

তথ্য অনুযায়ী, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

জাতীয়/ এমএম/ওকেআর

.

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত