নোয়াখালীর সুবর্ণচরে এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরের নাম মো. নাঈম (১৪)। রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ধানখেতের পাশের একটি রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য চর বাগ্যা গ্রামে। নিহত নাঈম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে সুবর্ণচরে নানাবাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়াশোনা করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর থেকে নাঈম তার নানা এবায়েদ উল্যার বাড়িতে থেকেই বড় হচ্ছিল। প্রতিদিনের মতো সোমবার (২১ সেপ্টেম্বর) রাতেও সে নিজের ঘরে ঘুমাতে যায়। সকালে তাকে বিছানায় না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের পাশের গ্রামীণ রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন