পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এর আগে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এতে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই নৌরুটে দুটি ফেরি থাকলেও একটি গত দুই-তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। আর সচল থাকা অপর ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় ধরে নৌরুটটিতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হয়েছে। এতে তাদের বাড়তি সময় ও অর্থ অপচয় হয়। দীর্ঘ ১৬ দিন পর ফেরি পুনরায় চালু হওয়ায় যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, পদ্মায় তীব্র স্রোত থাকায় এতদিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছিল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন