সংবাদ

সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে সমঝোতা স্বাক্ষর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে সমঝোতা স্বাক্ষর
স্মারকে স্বাক্ষর করছেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও রাগবি ফেডারেশনের সহ-সভাপতি মৌসুম আলী

প্রচলিত-অপ্রচলিত সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে রাগবি ফেডারেশনের সঙ্গে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন-এর মধ্যে এ স্মারক স্বাক্ষর করা হয়েছে। এতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের রাগবি প্রশিক্ষণ দেওয়া হবে।

নিজ নিজ সংগঠনের পক্ষে স্মারকে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সহ-সভাপতি মৌসুম আলী।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন উভয় ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ।

সমঝোতার স্মারকের  স্থায়ীত্বকাল হবে তিন বছর। তৃণমূল ও রাজধানী থেকে আগ্রহী মেয়েদের রাগবি ফেডারেশন ইউনিয়ন-এর সহায়তায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রাগবি ফেডারেশন কোচ, খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে।

অংশগ্রহণকারী রাগবি খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় পর্যায়ে এবং ফেডারেশনের পক্ষে খেলার জন্য প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নেয়া হবে। 

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সারা পৃথিবীতে রাগবি একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশেও এই খেলার জনপ্রিয়তা বেড়ে চলেছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী নারীদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে মেয়েদের জন্য বিভিন্ন জনপ্রিয় ও অপ্রচলিত খেলা শেখার সুযোগ তৈরি করতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থ বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে সমঝোতা স্বাক্ষর

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত