সারা দেশে হাসপাতালের আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান নেই কিংবা লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে এ ধরনের প্রতিষ্ঠানের অনুমোদনও দেওয়া হবে না।’
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মুন্সীগঞ্জে সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সারা দেশে হাসপাতালের সামনে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হয়েছে। প্রতিটি জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে—যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পর্যাপ্ত টেকনিশিয়ান ও চিকিৎসক নেই এবং যাদের লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। নতুন করে এসব বিষয়ে আর কোনো অনুমোদন দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইনশৃঙ্খলাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদক চোরাচালান, ডাকাতি, লুটপাট, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব অপরাধের কোনো স্থান নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, সংরক্ষিত সংসদীয় আসনের সংসদ সদস্য মিজ্ ফাহিমা নাসরিন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন