সংবাদ

ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন
ছবি : সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ী এলাকায় অভিযুক্ত বখাটেদের বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে সকালে স্থানীয় বাসিন্দারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সড়কে মানববন্ধন করে সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে চরকালীবাড়ী এলাকার চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত যুবক শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) একই এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। তারা উঠানে থাকা প্রবাসীর ১৬ বছর বয়সী ছেলের কাছে পানি চায়। ছেলেটি ঘর থেকে পানি নিয়ে আসামাত্রই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়।

পরবর্তী সময়ে আসামিরা ঘরে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। লুটপাটের পর ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ সময় রাজিব নামের অভিযুক্ত যুবক মুঠোফোনে ধর্ষণের দৃশ্য ভিডিও করে এবং তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা চাঁদা না দিলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ডাকাতেরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে রাজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

এদিকে বখাটেদের এমন নৃশংসতায় এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী দুজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। বিকেলে অন্য তিন আসামির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে চরকালীবাড়ী সড়কে সর্বস্তরের মানুষের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা পলাতক অন্য চার আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত