দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে টানা ছয় দিন ভেসে থাকার পর একটি ফিশিং ট্রলারসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বরগুনার তালতলী উপজেলার মৎস্য ব্যবসায়ী শহিদুল ইসলামের একটি ট্রলার মাছ ধরতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। উত্তাল সাগরে ভাসতে ভাসতে গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রলারটি মুঠোফোন নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারমালিককে বিষ বিষয়টি জানান। খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের কোকিলমনি ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করেন।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের ট্রলারমালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন