সংবাদ

৩ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

৩ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
ছবি : সংগৃহীত

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক বার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টার মধ্যে কুষ্টিয়া, খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এই তিন অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৩ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক বার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টার মধ্যে কুষ্টিয়া, খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এই তিন অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত