সংবাদ

রেশম শিল্পের পরিচিতি তুলে ধরতে ১০ কিমি ম্যারাথন

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

রেশম শিল্পের পরিচিতি তুলে ধরতে ১০ কিমি ম্যারাথন
ভোরের আলো ফুটতেই বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে জড়ো হন দৌড়বিদরা। ছবি : সংবাদ

ঐতিহ্যবাহী রেশম শিল্পের পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর পরিচিতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ছয়টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে ১০ কিলোমিটারের এই চ্যালেঞ্জ ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রতিযোগিতাটির আয়োজন করে ‘সিল্ক সিটি রানার্স কমিউনিটি’।

জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কাটার মাধ্যমে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে দৌড় শুরু হয়। রুটটি ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে শেষ হয়। পরে ঈদগাহ প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। রাজশাহীর ঐতিহ্য পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে রাজশাহী আরও আধুনিক ও সমৃদ্ধ সিল্ক নগরীতে পরিণত হবে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোসা. রিক্তা পারভিন।

আয়োজকেরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী, পুরুষ, শিশুসহ প্রায় ১ হাজার ২০০ জন দৌড়বিদ এতে অংশ নেন। স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রেশম শিল্পের পরিচিতি তুলে ধরতে ১০ কিমি ম্যারাথন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত