সংবাদ

আসছে ‘ফিরে আসার গল্প’

এক ফ্রেমে জাহিদ হাসান-সেলিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

এক ফ্রেমে জাহিদ হাসান-সেলিম

পারিবারিক সম্পর্ক ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। নাটকটি নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে দীর্ঘ বিরতির পর একই ফ্রেমে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমকে।

উত্তরার একটি শুটিংবাড়িতে বর্তমানে ধারাবাহিকটির শুটিং চলছে। এতে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমের পাশাপাশি অভিনয় করছেন মনিরা মিঠু, খায়রুল বাসার ও তটিনী। এ ছাড়া ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে দীপা খন্দকার, সুমাইয়া শিমু, ডা. এজাজ, মুকিত জাকারিয়া ও ফয়জুল ইয়ামিনকে।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, গল্পের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রের জন্য জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমকে তাঁর সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে একই ফ্রেমে থাকছেন এই প্রজন্মের অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তটিনী। অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের এই সমন্বয় দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী নির্মাতা।

জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম এর আগেও একাধিক নাটক ও ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন। স্যাটেলাইট টেলিভিশনের যুগ শুরুর আগেই এক ঘণ্টার নাটকে তাঁদের একসঙ্গে অভিনয়। পরে ‘লাল নীল বেগুনিতে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন তারা। ২০১৩ সালে ‘সাঙরিলা’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন দুজন। এরপর দীর্ঘ বিরতি।

প্রায় ১৩ বছর পর আবারও একই ধারাবাহিকে পাশাপাশি অভিনয় করছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। শুটিংয়ের ফাঁকে দুই অভিনয়শিল্পীকে গল্প ও আড্ডায়ও মেতে উঠতে দেখা গেছে।

‘ফিরে আসার গল্প’-এর কাহিনিতে সম্পর্ক ও পারিবারিক আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গল্পের বাঁক, চরিত্রগুলোর টানাপোড়েন এবং শেষ পরিণতি এখনই প্রকাশ করতে চান না নির্মাতা।

ধারাবাহিকটির জন্য গান তৈরি করেছেন আরফিন রুমি। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা। বর্তমানে ধারাবাহিকটির শুটিং পুরোদমে চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এক ফ্রেমে জাহিদ হাসান-সেলিম

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত