সংবাদ

নিউ ইয়র্কে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম

নিউ ইয়র্কে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

দ্বিপাক্ষিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ খাত এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানো। এছাড়া আগামীতে দুই দেশের মধ্যে শীর্ষপর্যায়ের সফর বিনিময়ের ওপরও জোর দেওয়া হয়েছে।

আলোচনায় তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন 'কপ-৩১' (COP31) প্রসঙ্গটি উঠে আসে। উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে প্রাথমিক কথা বলেন দুই প্রতিনিধি।

একই সঙ্গে ২০২৭ সালের শুরুর দিকে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নেওয়ার জন্য তুরস্ককে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠক শেষে উভয় পক্ষ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত করার যৌথ অঙ্গীকার ব্যক্ত করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিউ ইয়র্কে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

দ্বিপাক্ষিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ খাত এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানো। এছাড়া আগামীতে দুই দেশের মধ্যে শীর্ষপর্যায়ের সফর বিনিময়ের ওপরও জোর দেওয়া হয়েছে।

আলোচনায় তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন 'কপ-৩১' (COP31) প্রসঙ্গটি উঠে আসে। উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে প্রাথমিক কথা বলেন দুই প্রতিনিধি।

একই সঙ্গে ২০২৭ সালের শুরুর দিকে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নেওয়ার জন্য তুরস্ককে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠক শেষে উভয় পক্ষ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত করার যৌথ অঙ্গীকার ব্যক্ত করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত