বরিশালের উজিরপুরে বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন। তারা তিনজনই স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পার্শ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা সবাই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। আটিপাড়া এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী 'সুরভী পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনার পর মহাসড়কে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন