শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্তিসহ একাধিক দাবিতে সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষসহ ১৪ জন শিক্ষক এবং কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন।
টানা প্রায় ৩৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষকরা মুক্ত হন। এর আগে জেলা প্রশাসক (ডিসি) ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে দাবিগুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন এবং শিক্ষকদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করে শাবিপ্রবির অধীনে নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন