সংবাদ

ভৈরবে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

ভৈরবে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে রুকন উদ্দিন (২৪) নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ির গোয়ালঘরের পাশে গাছের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখা যায়।

নিহত রুকন সম্প্রতি সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে এসেছিলেন। পরিবার জানায়, মঙ্গলবার ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা ছিল তার। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টায় খাবার খেয়ে ঘুমাতে গেলেও রাত ১টার পর কোনো একসময় তাকে ডেকে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় বলে স্বজনদের ধারণা। ঘটনার পর থেকে তার মোবাইল ফোনের সিমকার্ড গায়েব রয়েছে।

ভৈরব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে রুকন উদ্দিন (২৪) নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ির গোয়ালঘরের পাশে গাছের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখা যায়।

নিহত রুকন সম্প্রতি সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে এসেছিলেন। পরিবার জানায়, মঙ্গলবার ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা ছিল তার। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টায় খাবার খেয়ে ঘুমাতে গেলেও রাত ১টার পর কোনো একসময় তাকে ডেকে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় বলে স্বজনদের ধারণা। ঘটনার পর থেকে তার মোবাইল ফোনের সিমকার্ড গায়েব রয়েছে।

ভৈরব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত