পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম তালুকদার (৪৫) এবং সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিক্ত সমাদ্দার (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মো. সেলিম তালুকদার উপজেলার উড়িবুনিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল বারেক তালুকদারের ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে সিক্ত সমাদ্দার উপজেলার সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক উসকানিমূলক পোস্ট দেওয়া এবং মিছিলের প্রস্তুতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সেলিম তালুকদারকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন