বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও প্রায় তিন বছর ধরে ক্ষতিপূরণের অর্থ পাচ্ছেন না ভুক্তভোগী জমির মালিকরা।
অধিগ্রহণ নিয়মের কারণে জমিতে নতুন স্থাপনা নির্মাণ, সংস্কার বা দোকান ভাড়া দেওয়া বন্ধ থাকায় চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিপূরণের টাকা আগেই জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। তবে ২০১৭ সালের অধিগ্রহণ আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সেই অর্থ বিতরণ করা হয়নি।
এ অবস্থায় দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও প্রায় তিন বছর ধরে ক্ষতিপূরণের অর্থ পাচ্ছেন না ভুক্তভোগী জমির মালিকরা।
অধিগ্রহণ নিয়মের কারণে জমিতে নতুন স্থাপনা নির্মাণ, সংস্কার বা দোকান ভাড়া দেওয়া বন্ধ থাকায় চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিপূরণের টাকা আগেই জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। তবে ২০১৭ সালের অধিগ্রহণ আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সেই অর্থ বিতরণ করা হয়নি।
এ অবস্থায় দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।

আপনার মতামত লিখুন