ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন - বিএনপির মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ করে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুত নিচ্ছ। নির্বাচন সফল করতে তিনি অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পছন্দ না হলে বা সংক্ষুব্ধ হলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে, যা আগামী ৬ অক্টোবর নিষ্পত্তি হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর এবং পরবর্তী দিন ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
সব প্রক্রিয়া শেষ করে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার রয়েছে। সম্পূর্ণ ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি বুথ স্থাপন করা হবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন