সংবাদ

নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ ও সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা, অপহরণ-ধর্ষণ, মাদক ও চুরি মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় দায়ের করা একটি ক্লু-লেস হত্যা মামলায় (মামলা নং-২১) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের হাসান আলী (২৫) ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আফাজ উদ্দিনকে (২৩) রাজাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রিমন মিয়া (৩০), আব্দুল হাই (৪৭) ও তুহিন রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২৭ সেপ্টেম্বর চৌশতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি রাজু আহমেদকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই সাউন্ড বক্স ও এলইডি মনিটর উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ ও সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা, অপহরণ-ধর্ষণ, মাদক ও চুরি মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় দায়ের করা একটি ক্লু-লেস হত্যা মামলায় (মামলা নং-২১) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের হাসান আলী (২৫) ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আফাজ উদ্দিনকে (২৩) রাজাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রিমন মিয়া (৩০), আব্দুল হাই (৪৭) ও তুহিন রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২৭ সেপ্টেম্বর চৌশতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি রাজু আহমেদকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই সাউন্ড বক্স ও এলইডি মনিটর উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত