যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির স্বীকৃতি পেয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম সংশ্লিষ্ট বিলে স্বাক্ষর করায় দুই ঈদ এখন থেকে ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকার অন্তর্ভুক্ত হলো।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’-তে গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা আইনি প্রক্রিয়ার চূড়ান্ত সমাপ্তি ঘটে।
নতুন প্রণীত এই আইন অনুযায়ী, হিজরি বা ইসলামী চান্দ্রপঞ্জিকা অনুসরণ করে ঈদের দিন নির্ধারণ করা হবে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপন করা হবে। রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের নির্ধারিত ছুটি কিংবা নৈমিত্তিক ছুটির অধিকার ব্যবহার করে ঈদের দিন ছুটি ভোগ করতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্যও এতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলোতে ঈদের দিনে ছুটি ঘোষণা করা যাবে। কোনো শিক্ষার্থী ঈদ পালনের জন্য ক্লাসে অনুপস্থিত থাকলে তা অনুমোদিত ছুটি হিসেবে গণ্য হবে। তবে বিচারিক ছুটির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না; অর্থাৎ আদালতের যাবতীয় স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
আইনসভা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিলটি প্রথম উপস্থাপন করা হয়। বিভিন্ন ধাপ অতিক্রম করে গত ৩০ আগস্ট এটি রাজ্য আইনসভায় চূড়ান্ত অনুমোদন লাভ করে। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর বিলটি গভর্নরের দপ্তরে পাঠানো হলে ২৮ সেপ্টেম্বর তাতে সই করেন গভর্নর নিউসম।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১০ লাখেরও বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস। প্রতিবছর লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও সান ডিয়েগোসহ প্রধান শহরগুলোতে ঈদ ঘিরে বড় বড় জামাত, সামাজিক মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে ঈদের দিনগুলোতে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির সঙ্গে ধর্মীয় আয়োজনের মেলবন্ধন ঘটাতে বেগ পেতে হতো মুসলিম পরিবারগুলোকে। সরকারি স্বীকৃতি মেলায় রাজ্যজুড়ে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখন বইছে উৎসবের আমেজ।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন