সংবাদ

সখিপুরে কিশোর সবুজ নিখোঁজ, মিলল ভ্যান

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

সখিপুরে কিশোর সবুজ নিখোঁজ, মিলল ভ্যান
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে ব্যাটারিচালিত অটোভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজ। ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। তবে পাশের গোপালপুর এলাকা থেকে নিখোঁজ সবুজের চালানো অটোভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ সবুজ সখিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়-মিলপাড় এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর সবুজের বাবা সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ। দুপুরে খাওয়ার সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনরা তার মোবাইল ফোনে কল দেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সব স্থান ও স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে ২৭ সেপ্টেম্বর সখিপুর থানায় অভিযোগ দায়েরের দিনই টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কালিবাড়ী বাজার এলাকা থেকে অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। তবে ভ্যান উদ্ধার ও দুজন আটক হলেও সবুজের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।

পুলিশের তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট হতে না পেরে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সবুজের দ্রুত সন্ধানের দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা-মা। সংবাদ সম্মেলনে সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে সখিপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের আকুল সহযোগিতা চেয়েছেন তারা।

নিখোঁজ সবুজের বাবা সিরাজ মিয়া আকুতি জানিয়ে বলেন, ‘আমার সন্তান কোথায় আছে জানি না। ভ্যান উদ্ধার হলেও ছেলের দেখা পাইনি। আমরা দ্রুত ছেলেকে ফেরত চাই।’

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সখিপুর ও গোপালপুর থানা পুলিশ যৌথভাবে সমন্বয় করে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সখিপুরে কিশোর সবুজ নিখোঁজ, মিলল ভ্যান

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত